লিওনেল মেসিকে এক নজর দেখতে ওভিয়েদোর রাস্তায় দুই পাশে দাঁড়িয়ে শত শত ভক্ত। তাঁদের ভালোবাসা নিয়ে গতকাল পরিবারসহ স্পেনে ফেরেন আর্জেন্টাইন কিংবদন্তি। যুক্তরাষ্ট্রে মৌসুম চলার মাঝে মেসির স্পেনে ফিরেছেন একটি পুরস্কার নিতে। প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড। আজ বাংলাদেশ সময় রাতে পুরস্কারটি দেওয়া হবে।
ক্যারিয়ারে অনন্য অর্জন এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নিজের দাতব্য ফাউন্ডেশনের মাধ্যমে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২০২৬ প্রিন্সেস আস্তুরিয়াস অব অ্যাওয়ার্ড ফর স্পোর্ট পাবেন মেসি। বেশ কয়েকটি ক্যাটাগরিতে অবদান রাখা ব্যক্তি বা সংস্থাকে ১৯৮১ সাল থেকে এ পুরস্কার দেওয়া হয়।
ওভিয়েদোয় হোটেল দে লা রেকনকিস্তায় উঠে স্প্যানিশ বার্তা সংস্থা ইএফইকে একটি সাক্ষাৎকার দেন মেসি। সেখানে এ পুরস্কার এবং বার্সেলোনায় থাকতে নিজের ক্যারিয়ার ও জীবন নিয়ে কথা বলেন ৩৯ বছর বয়সী ইন্টার মায়ামি ফরোয়ার্ড।
💬 মন্তব্য
মন্তব্য করতে অনুগ্রহ করে লগইন করুন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী আপনিই হোন!